Friday, October 14, 2016

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে আছেন বর্তমানে। আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ের ওয়ানডেতে বোলিংয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ ম্যাশ। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র‍্যাঙ্কিং।
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে সিরিজ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের তালিকার নয়ে পৌঁছে গেছেন তিনি। সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এছাড়া বোলারদের মধ্যে ছয় নম্বরে আছেন স্পিনার সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার পিছিয়েছেন দুই ধাপ। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সুনিল নারাইনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। 
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। সেরা ২০-এ বাংলাদেশের প্রতিনিধি একজনই। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।*********** source _ dailyprothomalo